আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেতাকর্মীরা; প্রধান অতিথি সাবেক কাউন্সিলর হাজী বাবুল হক
ইকবাল উদ্দিন ভুঁইয়া
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মহানগরের ১২ নম্বর সরাইপাড়া ওর্য়াড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান ফখরুল চৌধুরী রাজুর সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সফল কাউন্সিলর ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক। তিনি তাঁর বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রাম-১০ আসন তথা পুরো মহানগরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ফ্যাসিবাদের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ন আহবাব্যক মজিবুল হক মজু, মাহাবু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন এরশাদ,মোহাম্মদ সাইফুল, হারুন ব্যাগ, মিল্কান আলি মাসুম,মাহামুদ, ফোরকান উদ্দিন অপু,শামসুল হক রানা মির্জা,তুষার,ইসমাইলসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায় থেকে আন্দোলন-সংগ্রাম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।























