ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টিকেট ছাড়াই বিমানে তরুণী, ফ্লাইট স্থগিত

  • আপডেট সময় : ০৪:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫
  • 320

1524
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী ইউএসবাংলার একটি ফ্লাইটে টিকেট বিহীন এক তরুণী উঠে পরলে ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে একই ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বোরখা পরিহিত এক তরুণীর ইউএসবাংলার ঐ ফ্লাইটে ওঠার খবর পেলে ফ্লাইটটি থামানো হয়। পুলিশের এই কর্মকর্তা জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে বিমানবালারা প্লেনের মধ্যে চূড়ান্ত একটি গণনা দেয়ার সময় একজন যাত্রী বেশি থাকায় তারা সবার বোর্ডিং কার্ড দেখাতে বলেন। সেসময় ঐ তরুণীটি কোন কার্ড দেখাতে পারেননি। পরে সব যাত্রীকে নামিয়ে অন্য একটি ফ্লাইটে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। আলমগীর হোসেন আরও বলেন, ঐ তরণীকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেসময় তার কথাবার্তা শুনে কর্মকর্তাদের মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। মেয়েটির যশোরে বাড়ী, তবে তিনি ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরতেন। তাকে জিজ্ঞাসাবাদের পর তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

টিকেট ছাড়াই বিমানে তরুণী, ফ্লাইট স্থগিত

আপডেট সময় : ০৪:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫