ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জাল নোটসহ দুই প্রতারক গ্রেফতার

  • আপডেট সময় : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 17

ইকবাল উদ্দিন

‎চট্টগ্রাম মহানগরীতে জাল নোটের এক চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে পুলিশ। মহানগরীর চকবাজার থানা এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

‎গত ২৯ আগস্ট চকবাজার থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, চকবাজার থানার এসআই মো. গিয়াস উদ্দিন ও এসআই সাইফ উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। সঙ্গীয় ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন এএসআই হুমায়ুন কবির, এএসআই রাজিব হোসেন এবং এএসআই মহিউদ্দিন সুমন।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন— মো. পারভেজ (২৯), পিতা- শাহ আলম, সাং- দক্ষিণকুল, হারুয়াছাড়ি, থানা- ফটিকছড়ি এবং মো. আলমগীর হোসেন (৩১), পিতা- মৃত সিরাজ মিয়া, সাং- খুরুস্কুল, বশির তালুকদার বাড়ি, থানা- আনোয়ারা।

‎অভিযানকালে পুলিশ আসামিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ১৩ হাজার ৫০০ টাকা সমমূল্যের জাল নোট জব্দ করে।

‎চকবাজার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের মূল উৎস ও নেপথ্যে থাকা বাকি সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

চিকিৎসাধীন যুবদল নেতার পাশে কেন্দ্রীয় সভাপতি মুন্নাসহ চট্টগ্রামের শীর্ষ নেতৃবৃন্দ

চট্টগ্রামে জাল নোটসহ দুই প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬