নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। আজ ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) রাঙ্গুনিয়াস্থ এই সমাধিতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ গণতন্ত্র সুসংহতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জনগণের ভালোবাসায় বিএনপি সব প্রতিকূলতা পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে, কারণ এটি সাধারণ মানুষের অধিকারের সংগঠন।
শ্রদ্ধার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা
জনপ্রিয় সংবাদ













