ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১০:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • 320

1510
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।
ক্যাম্পাসের বাইরের তিনটি কেন্দ্র বুয়েট স্কুল অ্যান্ড কলেজ, পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজসহ মোট ৬৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে। এদিকে, পরীক্ষায় জালিয়াতি এড়াতে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

ঢাবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫