ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তার কারণে বায়ার্স ফোরামের বৈঠক স্থগিত

  • আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫
  • 497

1467
নিরাপত্তাজনিত কারণে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সঙ্গে বায়ার্স ফোরামের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফারুক হাসান বলেন, মুলত: গত কয়েক দিনে বিদেশী দুই নাগরিক হত্যাকা-ের ঘটনায় বায়ার্স ফোরাম উদ্বেগ প্রকাশ করেছে। ফলে অনেক কর্মকর্তার এক সঙ্গে বৈঠক করা নিরাপদ মনে করছেন না তারা। তাই বৈঠকটি বাতিল করা হয়েছে। তিনি বলেন, এমনিতেই বর্তমানে দেশের পোশাক খাতে খুবই মন্দা চলছে। এর মাঝে বায়ারদের উদ্বেগ প্রকাশ করে বৈঠক স্থগিত করা এটা আমাদের দেশের জন্য খারাপ সংকেত। সরকার বিদেশী নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আরও ভালভাবে দেখভাল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

নিরাপত্তার কারণে বায়ার্স ফোরামের বৈঠক স্থগিত

আপডেট সময় : ০৯:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫