ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরের আলো ফোটার আগেই নিভে গেল ৪ প্রাণ: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা

  • আপডেট সময় : ০৫:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 16

‎ভোরের আলো ফোটার আগেই নিভে গেল ৪ প্রাণ: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা

‎নিজস্ব প্রতিবেদক

‎রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপভ্যান উল্টে গিয়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক ও দুই নারীর মৃত্যু হয়।

‎নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)।

‎দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা গুরুতর আহত শোভা চাকমা (৫২), জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমাকে (৪৫) উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎এছাড়া কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

ভোরের আলো ফোটার আগেই নিভে গেল ৪ প্রাণ: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনা

আপডেট সময় : ০৫:০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬