ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ঘণ্টায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার

  • আপডেট সময় : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • 546

১০ ঘণ্টায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ঘণ্টার ব্যবধানে দুই যাত্রীর কাছ থেকে তিন কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। আটক দুই যাত্রীর নাম মামুন হোসেইন (৩১) ও মোসলেম উদ্দিন (৩১)। ঢাকা কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

ঢাকা কাস্টম সহকারী কমিশনার আহসানুল কবীর বলেন, মামুন হোসেইন গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। প্রথমে তাঁকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। তবে সোনার বার থাকার কথা সে সময় তিনি অস্বীকার করেন। পরে মামুনের সঙ্গে থাকা চার্জার লাইটের তিনটি ব্যাটারির মধ্যে থেকে ছয়টি করে মোট ১৮টি সোনার বার উদ্ধার করা হয়।

কমিশনার আহসানুল কবীর বলেন, এ ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর মোসলেম উদ্দিন রিজেন্ট এয়ারের ফ্লাইটে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তল্লাশি করে তাঁর পায়ুপথের ভেতর থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারের ওজন ৯২৮ গ্রাম। দুই আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

১০ ঘণ্টায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭