ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ টাকা নেয়ায় দুই শিশু কন্যার হাত ঝলসে দিলো বাবা!

  • আপডেট সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫
  • 480

স্টাফ রিপোর্টার,
365
না বলে পকেট থেকে ১০ টাকা নেয়ার ‘অপরাধে’ দুই শিশু কন্যার হাত গ্যাসের চুলায় ঝলসে দিলেন পাষ- পিতা নুর মোহাম্মদ! ঘটনার শিকার সাবরিন সুলতানা (৭) ও নুসরাত তাবাসসুমকে (৫) শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাদের ওই দিন বিকালে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আজ ওই শিশুদের মামা আবদুল কাদেরের করা মামলায় নুর মোহাম্মদকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের দোলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুর মা সুরাইয়া আক্তার জানান, দুপুরে সাবরিনা ও নুসরাত বাবা নুর মোহাম্মদের কাছে কিছু কিনে খাবার জন্য ১০ টাকা চায়। টাকা না দেয়ায় তারা না বলে বাবার পকেট থেকে ১০ টাকা নিয়ে নেয়। এতে ক্ষিপ্ত হয়ে নুর মোহাম্মদ গ্যাসের চুলায় সাবরিনা ও নুসরাতের হাত ধরে রাখে। ফলে তাদের বাম হাত ঝলসে যায়।
সাবরিনা সুলতানা রমাপুর দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণি ও নুসরাত তাবাসসম স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

১০ টাকা নেয়ায় দুই শিশু কন্যার হাত ঝলসে দিলো বাবা!

আপডেট সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫