ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে’: চট্টগ্রামে নীতি সংলাপে সাঈদ আল নোমান এমপি

  • আপডেট সময় : ০৮:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 50

নিজস্ব প্রতিবেদক

টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে দ্রুত ‘জ্বালানির জন-মালিকানা’ প্রতিষ্ঠা এবং ন্যায্য রূপান্তর জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।

২৪ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের মোটেল সৈকতের সম্মেলন কক্ষে আয়োজিত এক স্থানীয় নীতি সংলাপে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভবিষ্যতের উন্নত ও পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে আমাদের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে。 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব বিদ্যুৎ পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। এর জন্য নীতিগত সংস্কারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর বাস্তবায়ন বাড়াতে হবে।

সাঈঁদ আল নোমান আরও বলেন, জ্বালানি খাতের যেকোনো রূপান্তর যেন সাধারণ মানুষের জন্য ন্যায্য এবং কল্যাণকর হয়, তা রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করা প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদনে জনগণের অংশীদারিত্ব বা জন-মালিকানা নিশ্চিত করা গেলে আর্থ-সামাজিক সমৃদ্ধি আরও গতিশীল হবে।

সকাল ১০:৩০ টায় শুরু হওয়া এই সংলাপে চট্টগ্রামের স্থানীয় অংশীজন, পরিবেশকর্মী, শিক্ষাবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নেন। মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশে পরিবেশবান্ধব সৌর ও বায়ু বিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানো এবং এ সংক্রান্ত প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।

দুপুর ০১:০০ টায় স্থানীয় পর্যায় থেকে একগুচ্ছ নীতিগত সুপারিশমালা গ্রহণের মধ্য দিয়ে সংলাপের সমাপ্তি ঘটে।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে’: চট্টগ্রামে নীতি সংলাপে সাঈদ আল নোমান এমপি

আপডেট সময় : ০৮:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬