ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রীতির বন্ধনে তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম: সাঈদ,আল নোমান এমপি

  • আপডেট সময় : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • 21

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাঁর আগমনকে ঘিরে এই অঞ্চলে উৎসাহ ও আন্তরিকতার এক ইতিবাচক আবহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।

আজ ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় নগরীর দক্ষিণ কাট্টলী উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান এমপি বলেন, “আবহমানকাল থেকেই চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল ঐতিহ্য ধারণ করে আসছে। ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের ভিন্নতা সত্ত্বেও এ অঞ্চলের মানুষ পারস্পরিক সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে সবসময় সমুন্নত রেখেছেন।”

তিনি আরও বলেন, “একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। উৎসবের আনন্দ, সামাজিক সম্প্রীতি এবং মানুষের পারস্পরিক ভালোবাসাই আমাদের সম্মিলিত শক্তি।” চট্টগ্রামের মানুষ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করে, যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি স্বাধীনভাবে চর্চা করতে পারবেন এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা নিয়ে বসবাস করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আবুল হাশেম ও মোশাররফ হোসেন ডিপ্টি।

এ সময় অন্যান্যের মধ্যে পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক নকুল চৌধুরীসহ এলাকার জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

সম্প্রীতির বন্ধনে তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম: সাঈদ,আল নোমান এমপি

আপডেট সময় : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬