ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ার হাবিলাসদ্বীপে সিকদার পাড়া এবাদত খানার অনুদান ফরম হস্তান্তর, স্থানীয়দের কৃতজ্ঞতা

  • আপডেট সময় : ১১:৩৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • 12

নিজস্ব প্রতিবেদক, পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের পক্ষ থেকে পটিয়ার হুলাইন গ্রামের সিকদার পাড়া এবাদত খানার (মসজিদ) উন্নয়ন কাজের জন্য সরকারি অনুদানের আবেদন ফরম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ বিকেল সাড়ে ৪টায় ওই ইবাদত খানা প্রাঙ্গণে সংসদ সদস্যের পক্ষে তাঁর একান্ত সচিব (পিএ) শেখ মোহাম্মদ হোসেন নয়ন এই অনুদান ফরম হস্তান্তর করেন। ফরমটি গ্রহণ করেন ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফজলুল কাদের।

অনুদান ফরম হস্তান্তরকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বর্তমান সংসদ সদস্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এই অনুদান সিকদার পাড়া এবাদত খানার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সিকদার পাড়া এবাদত খানা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান চৌধুরী, সিকদার পাড়া এবাদত খানার পেশ ইমাম হারুনুর রশীদ, নুরুল ইসলাম, মীর আহমদ, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল ইসলাম ও হেলাল উদ্দিনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠান শেষে মসজিদ ও এলাকার সার্বিক কল্যাণ এবং সংসদ সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাঈদ আল নোমানের নির্দেশে রাজপথে আকাশ, চট্টগ্রামে আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে ছাত্রদলের হুংকার

পটিয়ার হাবিলাসদ্বীপে সিকদার পাড়া এবাদত খানার অনুদান ফরম হস্তান্তর, স্থানীয়দের কৃতজ্ঞতা

আপডেট সময় : ১১:৩৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬