ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করেরহাটে বন বিভাগের সাঁড়াশি অভিযান: অবৈধ বালিসহ ডাম্পার জব্দ, আটক ১

  • আপডেট সময় : ০৬:১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 31

তৈয়ব চৌধুরী

চট্টগ্রামের করেরহাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু পাচারের সময় হাতেনাতে একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত মো: ছালাউদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে আনুমানিক ১৯৮ ঘনফুট অবৈধ বালি।

গত বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জাধীন করেরহাট বিট কাম চেক স্টেশনের ঝিলতলী এলাকায় এই সফল সাঁড়াশি অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, করেরহাটের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে একটি চক্র ডাম্পার ট্রাকে করে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি বিশেষ দল ঝিলতলী এলাকায় অবস্থান নেয়। বালি বোঝাই ডাম্পার ট্রাকটি (ফেনী- শ ১১-০৪৭২) ওই এলাকা অতিক্রম করার সময় সেটিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়।

ঘটনাস্থল থেকেই ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের বেলায়েতের ছেলে ছালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত বালু ও ডাম্পার ট্রাকটি বর্তমানে করেরহাট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সার্বিক দিক-নির্দেশনায় এবং করেরহাটের সহকারী বন সংরক্ষক জনাব মো: রেজাউল মৃধার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা জনাব মো: মারুফ হোসেন। অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা জনাব সুরজিত চৌধুরীসহ সংশ্লিষ্ট চেক স্টেশনের টহল দল সক্রিয় অংশ নেন।

অভিযান সফল করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও টহল দলকে অভিনন্দন জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। একই সাথে বনের সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ বালু ও কাঠ পাচারকারীদের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

করেরহাটে বন বিভাগের সাঁড়াশি অভিযান: অবৈধ বালিসহ ডাম্পার জব্দ, আটক ১

আপডেট সময় : ০৬:১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬