ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে আইনজীবির বাড়িতে দুধর্ষ ডাকাতি : আহত ১

  • আপডেট সময় : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • 567

কমলগঞ্জে আইনজীবির বাড়িতে দুধর্ষ ডাকাতি : আহত ১

হোসেন জুবায়ের (কমলগঞ্জ, মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট নাজমুল ইসলাম বুলবুল এর বাড়ীতে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে দিবাগত রাতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকতদের হামলায় পরিবারের সদস্য এমদাদুল ইসলামকে ডাকাতরা দাড়ালো অস্র দিয়ে আহত করে।

বাড়ীর গ্রীলের তালা কেটে দরজার সিটকিনি ভেঙ্গে ৮-১০ জনের একদল ডাকাত সদস্য ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবার সদস্যদের জিম্মি করে হাত পা বেধে ফেলে।

এডভোকেট নাজমুল ইসলাম বুলবুল বলেন, রাত অনুমান ৪টার দিকে বাড়ীতে হানা দিয়ে ঘরের পাঁচটি কক্ষ তছনছ করে স্বর্ণালংকার ও টাকা পয়সা নেয়। তিনি আরও জানান, নগদ ১৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও ১টি মোবাইল ফোন সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাসিমন ভবনে যুবদলের শোডাউন: ‘বিলুপ্ত’ কমিটি ফিরতেই চট্টগ্রামে নতুন প্রাণ

কমলগঞ্জে আইনজীবির বাড়িতে দুধর্ষ ডাকাতি : আহত ১

আপডেট সময় : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭