ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষরা নারীদের প্রতিবন্ধী ও বোঝা মনে করে : ইনু

  • আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
  • 454

স্টাফ রিপোর্টার,
982
“সমাজে নারীদের অবস্থান পাকাপোক্ত করতে হবে। পুরুষরা নারীদের প্রতিবন্ধী ও বোঝা মনে করে।” – শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শারীরিক প্রতিবন্ধীদের সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

তিনি আরও বলেন, “(পুরুষরা) নারীদেরকে সঙ্গে নিয়ে বাইরে বের হতে চায় না, সবসময় ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পাল্টাতে হবে।”

সুপার নিউমেরারির অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ইউরোপিয় ইউনিয়নের হেড অব ইউনিট কো-অপারেশন মারিও রনকনির ও সাইটসেভারস-এর কান্ট্রি ডিরেক্টর খন্দকার আরিফুল ইসলাম।

‘প্রত্যেক প্রতিবন্ধীর কিছু না কিছু করার ক্ষমতা রয়েছে, সে ক্ষমতা সমাজের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে’- এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের প্রতি করুণার দৃষ্টি নয়, সমাজে তাদের যে অধিকার রয়েছে তা বাস্তবায়ন করতে হবে। সকলের মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সমাজ এগিয়ে যাবে।

ইনু বলেন, অতীতের যেসব সরকার এই দেশে শাসনকার্য পরিচালনা করে গেছেন তারা জনগণের ইচ্ছাকে তোয়াক্কা না করে মনগড়াভাবে দেশ চালিয়েছেন। তারা সংবিধানের মৌলিক চেতনাকে অবমূল্যায়ন করেছেন। বর্তমান শেখ হাসিনার সরকার সংবিধানের প্রতি অনুগত।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

পুরুষরা নারীদের প্রতিবন্ধী ও বোঝা মনে করে : ইনু

আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫