ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল বিশ্বঅলি শাহানশাহ্ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৮তম ওরশ শরীফ

  • আপডেট সময় : ০৫:১৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • 41

Oplus_16908288

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

আলোকিত সুফীবাদের প্রাণকেন্দ্র চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ।

প্রতি বছরের ন্যায় এবারও মহান ২৬শে আশ্বিন উপলক্ষে দরবারের ‘গাউসিয়া হক মঞ্জিলে’ মহাসমারোহে এই আধ্যাত্মিক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল এবং বিদেশ থেকে হাজার হাজার আশেক, ভক্ত ও জিকিরকারীরা কাফেলাসহ মাইজভাণ্ডার শরীফে এসে পৌঁছাতে শুরু করেছেন. ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠেছে পুরো দরবার এলাকা।

এবারের ৩৮তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ করতে গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওরশ শরীফের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল ১১ অক্টোবর (রবিবার) বাদ ফজর পবিত্র রওজা শরীফে গোসল ও গিলাফ চড়ানোর মধ্য দিয়ে. দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—পবিত্র খতমে কুরআন, খতমে সালাতে গাউসিয়া, জিকির-আজকার, শানে মুস্তফা (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী আলোচনা সভা।

রাত ১০টায় গাউসিয়া হক মঞ্জিলের কেন্দ্রীয় প্রাঙ্গণে মূল আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে. মাহফিলে সভাপতিত্ব ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রপৌত্র এবং গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

লাখো ভক্তের সমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে. ওরশ শরীফ এলাকায় সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন এবং ওয়ান-ওয়ে ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে. এছাড়া ভক্তদের প্রাথমিক চিকিৎসার জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্প এবং বিশুদ্ধ খাবার জলের সুব্যবস্থা করেছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট.

ওরশ উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আধ্যাত্মিক আবহে ওরশ সম্পন্ন করতে সব ধরণের স্বেচ্ছাসেবী দল মাঠে সক্রিয় থাকবে. আখেরি মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামীকাল বিশ্বঅলি শাহানশাহ্ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৮তম ওরশ শরীফ

আপডেট সময় : ০৫:১৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬