ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমান মওদুদের জানাজা কাল, সমাহিত হবেন পল্লী কবির পাশে

  • আপডেট সময় : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
  • 336

1156
সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ আহমদের (৩৮) মরদেহ সিঙ্গাপুর থেকে আজ সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আনা হচ্ছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মওদুদ আহমদের একান্ত সহকারী শহিদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে আমানের কফিন ঢাকায় পৌঁছবে। কফিনের সঙ্গে বাবা মওদুদ আহম্মেদ ও মা হাসনা মওদুদও আসবেন। ঢাকায় পৌঁছার পরে মরদেহ গুলশানের বাসায় কিছুক্ষণ রেখে রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। বৃহস্পতিবার দুপুরে হাই কোর্ট মাজার মসজিদে আমান মওদুদের জানাজা শেষে লাশ হেলিকপ্টারে করে ফরিদপুরে নিয়ে যাওয়া হবে। সেখান তার নানা পল্লী কবি জসীমউদ্দিনের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়ার সময় ভোর সাড়ে ৪টায় মারা যান আমান। গত ৯ই সেপ্টেম্বরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

আমান মওদুদের জানাজা কাল, সমাহিত হবেন পল্লী কবির পাশে

আপডেট সময় : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫