ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেনিয়ায় অসাধারণ দশটা দিন কাটালাম: শিমু

  • আপডেট সময় : ০৮:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • 375

বিনোদন ডেস্ক – অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ের পর মিডিয়ায় প্রায় অনুপস্থিত। সম্প্রতি খবর মিলেছে মাঝে কিছুদিন তিনি আফ্রিকা অঞ্চলে কাটিয়েছেন! সম্প্রতি সেখান থেকে ফিরেছেন ঢাকায়। লম্বা বিরতি শেষে শুরু করেছেন শুটিংও।

শিমু জানান, গেল ডিসেম্বরে তিনি দশ দিনের সফরে যান আফ্রিকার কেনিয়াতে। সেখানে তিনি নাইরোবি ন্যাশনাল পার্ক, কেনিয়ার একটি গভীর অরণ্যসহ সাধারণ মানুষের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছেন।

তার ভাষায়, ‘আমি এমনিতেই ঘুরতে খুব পছন্দ করি। আর অরণ্য-গাছ-পাহাড় আমার খুব প্রিয় বিষয়। কেনিয়ায় অসাধারণ দশটা দিন কাটালাম। নিজেকে পুরো রিফ্রেশ করে আনলাম। সেখানকার জীবন দেখে সত্যিই অবাক এবং মুগ্ধ আমি।’

শিমু আরও জানান, তার এই সফরের একমাত্র সঙ্গী ছিলেন স্বামী নজরুল ইসলাম। যদিও এটিকে তাদের হানিমুন ট্রিপ বলতে নারাজ তিনি।

এদিকে নতুন বছরের প্রথমেই ঢাকায় ফিরেন এই অভিনেত্রী। এরমধ্যে শুটিং করেন ‘আদিলের শুটকেস’ নামের একটি এক ঘণ্টার নাটক। চলতি সপ্তাহ থেকে আরও কয়েকটি নতুন খণ্ড ও ধারাবাহিক নাটকের বিষয় চূড়ান্ত করবেন তিনি।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

কেনিয়ায় অসাধারণ দশটা দিন কাটালাম: শিমু

আপডেট সময় : ০৮:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭