ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার সাজা হলে নির্বাচন হবে না: ফখরুল

  • আপডেট সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • 1195

নিজস্ব প্রতিবেদক,
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠানো হলে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে ডিআরইউতে এক আলোচনা ​সভায় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচন দেওয়া হলে দেশের মানুষ নির্বাচনে অংশ নেবে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফখরুল বলেন, ‘ড. ​ইউনূস আমাদের গর্ব। সারা পৃথিবী তাঁকে সম্মান দিচ্ছে। আর আপনি তাকে ব্যক্তিগতভাবে শত্রু চিহ্নিত করেছেন। কারণ, লোকে বলে, নোবেল পুরস্কার নাকি আপনার প্রাপ্য ছিল।’

প্রধান নির্বাচন কমিশনার ​কে এম নুরুল হুদাকে দলীয় ব্যক্তি আখ্যা দিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, নুরুল হুদা ছাত্ররাজনীতি করেছেন। পরে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সরকারি চাকরি হারিয়েছেন। ২০০৮ সালে নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রচারের দা​য়িত্ব ​দেওয়া হয়েছিল। এসবের সব প্রমাণ আছে বলে তিনি দাবি করেন।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

খালেদার সাজা হলে নির্বাচন হবে না: ফখরুল

আপডেট সময় : ০৫:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭