ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছোটপুলের পানিতে রুপালি স্বপ্ন: পোনামাছ অবমুক্ত করলেন এমপি সাঈদ আল নোমান

  • আপডেট সময় : ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 88

নিজস্ব প্রতিবেদক

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ— এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের ছোটপুল পুলিশ লাইনস পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য অধিদপ্তরের এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আজ সকাল ১০টায় আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি নিজে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করে এ বছর নগরীর এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, “আমাদের নদী-নালা আর অভ্যন্তরীণ জলাশয়গুলোই হচ্ছে দেশীয় মাছের মূল প্রাণ। প্রাকৃতিক উৎসের মাছের উৎপাদন বৃদ্ধি শুধু আমাদের পুষ্টির চাহিদাই মেটায় না, বরং গ্রামীণ ও স্থানীয় অর্থনীতিকে এক অনন্য গতি দেয়। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অবৈধভাবে পোনা মাছ নিধন বন্ধ করতে হবে।

মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবন্দ, জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা পুকুর পাড়ে দেশীয় মাছ চাষের সম্ভাবনা এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

ছোটপুলের পানিতে রুপালি স্বপ্ন: পোনামাছ অবমুক্ত করলেন এমপি সাঈদ আল নোমান

আপডেট সময় : ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬