নিজস্ব প্রতিবেক :
আজ রোববার (৯ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর বন্দরনগরীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ঐতিহাসিক আগমনকে ঘিরে পুরো চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চিরাচরিত রাজনৈতিক জনসভার প্রথা ভেঙে এই সফরকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে, যেখানে গুরুত্ব পাচ্ছে উপকূলীয় মানুষের পুনর্বাসন এবং সরাসরি তৃণমূলের মতামত।
জনসভা বিহীন’ ভিন্নধর্মী রাজনৈতিক সফর
সাধারণত দেশের প্রধানমন্ত্রী বা কোনো শীর্ষ রাজনৈতিক নেতা ঢাকার বাইরে সফরে গেলে বিশাল জনসভার আয়োজন করা হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে কোনো প্রথাগত পাবলিক র্যালি বা বড় জনসভা রাখা হয়নি। এর পরিবর্তে তিনি সরাসরি মাঠপর্যায়ে গিয়ে সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করছেন।
প্রথম চাবি পাবেন একজন ‘স্বামীহারা নারী’
বাঁশখালীর বাহারছড়া উপকূলীয় এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হবে। এই কর্মসূচির সবচেয়ে মানবিক ও অনন্য দিক হলো, প্রধানমন্ত্রী প্রতীকীভাবে প্রথম ঘরটির চাবি তুলে দেবেন একজন অসহায় স্বামীহারা নারীর হাতে। এর মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার এক অনন্য নজির সৃষ্টি হচ্ছে।
কড়া নিরাপত্তার মাঝেও লাল-সবুজ বুলেটিপ্রুফ বাসের চমক
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে ৩ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। তবে সাধারণের কৌতূহল কেড়েছে প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য প্রস্তুতকৃত বিশেষ লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাস, যা এক নজর দেখতে সাধারণ মানুষ মহাসড়কের পাশে ভিড় জমাচ্ছেন।
হেফাজত আমিরের সঙ্গে ‘অরাজনৈতিক’ সৌজন্য ও প্রতিশ্রুতি রক্ষা
ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে। হেফাজত নেতারা জানিয়েছেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি আমিরের সাথে দেখা করার যে ব্যক্তিগত প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সফরের মাধ্যমে তিনি মূলত সেই কথাই রাখছেন।
তারকা হোটেলে তৃণমূলের ‘রুট-লেভেল’ মূল্যায়ন
বিকেলে হাটহাজারীতে বন্যাদুর্গত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান বিতরণের পর সন্ধ্যায় নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বসছে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা। ঢাকার বাইরে এই প্রথম এমন হাই-প্রোফাইল ভেন্যুতে কোনো বড় রাজনৈতিক সভা হচ্ছে, যেখানে শুধু শীর্ষ নেতারা নন, বরং একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে সরাসরি মাঠপর্যায়ের তৃণমূল কর্মীরাও প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়ে কথা বলার ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর এই প্রথম চট্টগ্রাম সফরটি তাই কোনো আনুষ্ঠানিকতার বেড়াজালে সীমাবদ্ধ না থেকে রূপ নিয়েছে সাধারণ মানুষের ভাগ্য বদল ও দলের সাংগঠনিক ভিত মজবুত করার এক কার্যকর মিশনে।
তৃণমূলের খোঁজে তারেক রহমান: চট্টগ্রামে প্রথা ভাঙা সফরে ‘স্বামীহারা নারী’র হাতে প্রথম ঘরের চাবি
জনপ্রিয় সংবাদ











