ইকবাল উদ্দিন
বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয়তাবাদী যুবদলের বিশেষ কর্মীসভা। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে এই সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

মহানগর, থানা ও ওয়ার্ড কমিটিকে স্বপদে পুনর্বহাল করার পর এটিই চট্টগ্রামে যুবদলের প্রথম বড় সাংগঠনিক প্রোগ্রাম। ফলে দুপুরের পর থেকেই ব্যানার, ফেস্টুন ও মিছিল সহকারে দলীয় কার্যালয় চত্বরে জড়ো হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী। প্রোগ্রাম শুরু হতেই নাসিমন ভবন প্রাঙ্গণ পেরিয়ে আশেপাশের সড়কগুলোতেও যুবদল নেতাকর্মীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন।
বিস্তারিত প্রতিবেদন আসতেছে…













