সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাশ ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার ফলে চট্টগ্রাম ও পার্বত্য এলাকার পাহাড়ি অঞ্চলে ভূমিধসের তীব্র আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার এই পূর্বাভাসে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এছাড়া অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।











