ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের খবর অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা

  • আপডেট সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • 19

নিউজ ডেক্স
‎
‎মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল ১৮ অক্টোবর প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রীকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। মূলত একটি মহল বিভ্রান্তি ছড়াতে এই কাল্পনিক তথ্য প্রচার করছে।
‎
‎গত ১৭ অক্টোবর গেন্ডারিয়ায় একটি মাদকবিরোধী কর্মসূচিতে আত্মরক্ষার্থে প্রতিমন্ত্রীর লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যার জেরে রোববার থেকে পদত্যাগের গুঞ্জন শুরু হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী আগেই অবস্থান স্পষ্ট করেছেন এবং অস্ত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের খবর ছড়ানো সাংবাদিকতার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
‎
‎ইশরাক হোসেন নিজেও এই গুজব উড়িয়ে দিয়েছেন। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশকারী গণমাধ্যমকে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

পদত্যাগের খবর অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা

আপডেট সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬