ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচলাইশে বন্যাদুর্গতদের মাঝে সংসদ সদস্য সাঈদ আল নোমানের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : ০৩:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 72

ওমর ফারুক বাবলু , চট্টগ্রাম:
‎
‎ চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুগন্ধা সিটি করপোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে আজ বিকেল ৩ টায় এক অনুষ্ঠানে স্থানীয় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
‎
‎সুগন্ধা আবাসিক এলাকায় আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল আহমদ।
‎
‎খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, “সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি সুগন্ধা আবাসিক এলাকা কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল আহমদ বলেন, “দুর্গত মানুষের কষ্ট লাঘবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সুগন্ধা আবাসিক এলাকার মতো অন্যান্য সামর্থ্যবান সংগঠন ও ব্যক্তিদেরও এই দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।
‎
‎অনুষ্ঠানে সুগন্ধা সিটি করপোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন । সমিতির পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

পাঁচলাইশে বন্যাদুর্গতদের মাঝে সংসদ সদস্য সাঈদ আল নোমানের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৩:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬