ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকারের ঘনিষ্ঠ সর্ম্পক রয়েছে: রিজভী

  • আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • 1299

অন্তু দাস হৃদয়, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য রয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহা-সচিব রুহুল কবীর রিজভী।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইলে মির্জা আবু রায়হান জগলুর ৩০তম মৃত্যু বাষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নির্বাচন কমিশনের যিনি প্রধান হয়েছেন তার সাথে সরকারের ঘনিষ্ঠ সর্ম্পক রয়েছে। তিনি জনতার মঞ্চের লোক ছিলেন। যারা শৃংঙ্খলা ভঙ্গ করে তাদের পক্ষে নিরপেক্ষ কাজ করা কঠিন।

unnamedসার্চ কমিটির সুপারিশ গ্রহণ না করে বেছে বেছে বর্তমান সরকার ও দলের অনুগত লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তীব্র হওয়ার আগেই তার সরে যাওয়া উচিৎ বলেও মন্তব্য করেন রুহুল কবীর রিজভী।

এরশাদ সরকারের সময়ে ১৯৮৭ সালে বাস ভাড়া বৃদ্ধি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু রায়হান জগলুর স্মরনসভার আয়োজন করে টাঙ্গাইল জেলা ছাত্রদল। স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা রুহল কবির রিজভী।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলমের সভাপতিতে, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আব্দুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবলু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম তোফাসহ অনেকেই ।

এর আগে বিএনপি’র নেতৃবৃন্দ শহীদ জগলুর কবর জিয়ারত ও স্বরন সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকারের ঘনিষ্ঠ সর্ম্পক রয়েছে: রিজভী

আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭