ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি আইনে হার মুমিনুলদের

  • আপডেট সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • 396

1253
বৃষ্টি আইনে ৭৫ রানে হার দেখলো বাংলাদেশ ‘এ’ দল। এতে তিনি ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১এ জিতে নিল স্বাগতিক ভারতীয়রা। বাংলাদেশ ‘এ’ দল ইনিংেসের ৩২ ওভার শেষে বৃষ্টিতে ফের বন্ধ হয়ে যায় খেলা। এসময় বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ১৪১/৬। খেলা শুরু করা যায়নি আর। সিরিজের শেষ ম্যাচেও লেজেগোবরে ব্যাটিং দেখালেন বাংলাদেশ ‘এ’ দলের টপঅর্ডার ও মিডলঅর্ডার তারকারা। এতে আরও একবার দ্রুতই পরীক্ষায় নামতে হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস ও অলরাউন্ডার নাসির হোসেনকে। তবে এবার আর বেশি দূর যেতে পারলেন না তারা। লিটন ২১ ও নাসির ব্যক্তিগত ২২ রানে উইকেট দিয়ে সাজঘরে ফিরে গেলেন। ৩১ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১৩৯/৬। ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৭ ও দ্বিতীয় ম্যাচে ৮২ রানে বাংলাদেশ ‘এ’ দল হারায় ৫ উইকেট। আর রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে মুমিনুলবাহিনী শুরুর পাঁচ উইকেট খোয়ালো ৭৭ রানে। প্রথম ম্যাচে লিটন-নাসির গড়েন ১২০ রানের জুটি। দ্বিতীয় ম্যাচেও এ জটির সংগ্রহ ৭০ রান।
বৃষ্টি আইনে ৪৬ ওভারে বাংলাদেশ ‘এ‘ দলের সামনে টার্গেট ২৯০ রান । কিন্তু ব্যাট হাতে বাজে শুরুর ধকল পোহাচ্ছে মুমিনুল বাহিনী। দলীয় মাত্র ৪ রানে দুই উইকেট খোয়ায় বাংলাদেশ ‘এ’ দল । ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় ওভারে উইকেট দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও ওয়ানডাউন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। দলীয় ২৪ রানে ওপেনার রনি তালুকদার উইকেট খোয়ালে ভোগান্তি বাড়ে বাংলাদেশ ‘এ’ দলের। ১০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৩৪/৩। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে যায় স্বাগতিক ভারত ‘এ’ দল। ৫০ ওভারে তাদের সংগ্রহ পৌঁছে ২৯৭/৬-এ। শুরুর দুই ওয়ানডেতে ব্যর্থ সুরেশ রায়না করেন ১০৪ রান। বল হাতে পেসার শফিউল ইসলাম পান দুই উইকেট।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

বৃষ্টি আইনে হার মুমিনুলদের

আপডেট সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫