ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে ইংরেজি শিক্ষার বিকল্প নেই: মেয়র ডা. শাহাদাত

  • আপডেট সময় : ০৫:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 45

নিজস্ব প্রতিবেদক

তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ এবং চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন প্রজন্মকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে । শুধু প্রথাগত বা মুখস্থবিদ্যার ওপর নির্ভর করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা অসম্ভব । আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে।

গতকাল বৃহস্পতিবার নগরে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘ক্যাম্ব্রিজ একাডেমি’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠানটির উপদেষ্টা আনোয়ার হোসেন চৌধুরী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় মেয়র আরও বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে ইংরেজি কেবল একটি ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের বিশাল সুযোগগুলো কাজে লাগাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু থেকেই ইংরেজির ওপর প্রায়োগিক নিয়ন্ত্রণ অর্জন করা জরুরি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও এমন আন্তর্জাতিক মানের লার্নিং প্ল্যাটফর্ম তৈরি হওয়া অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্ব্রিজ একাডেমির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুয়েল আবেদিন চৌধুরী । তিনি একাডেমির ভবিষ্যৎ পাঠ্যক্রম, বিশ্বমানের শিক্ষাদান পদ্ধতি ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মোসাদ্দেক আহমেদ । এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কোতোয়ালী থানা ছাত্রদলের সাবেক নেতা মো. সালাউদ্দিন।

সমগ্র উদ্বোধনী আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করেন ক্যাম্ব্রিজ একাডেমির অপারেশন ম্যানেজার সৈয়দ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য শিক্ষানুরাগী, অভিভাবক এবং একাডেমির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে ইংরেজি শিক্ষার বিকল্প নেই: মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : ০৫:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬