ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবসে আ.লীগের কর্মসূচি

  • আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • 307

মাতৃভাষা দিবসে আ.লীগের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক,

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ শ্রদ্ধাবনচিত্তে স্মরণ ও পালন করবে।

দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ।

ভোর সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

সকাল সাতটায় কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। (নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরি শুরু হবে।)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২২ ফেব্রুয়ারি বিকাল তিনটায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তনে আলোচনা সভা করবে দলটি। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

মাতৃভাষা দিবসে আ.লীগের কর্মসূচি

আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭