ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে হবে: চট্টগ্রামে জেলা পুলিশের সুধী সমাবেশে বক্তারা

  • আপডেট সময় : ০২:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 18

নিজস্ব প্রতিবেদক :

‎
‎”মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ আগস্ট (শনিবার) বিকেলে চট্টগ্রাম পুলিশ লাইনস সিভিক সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সামাজিক এই অবক্ষয় রোধে আয়োজিত সমাবেশে চট্টগ্রাম জেলার প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভিন্ন আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, আইনজীবী, শিক্ষক-শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি সর্বজনীন মহাসমাবেশে রূপ নেয়।
‎
‎ধর্মীয় সম্প্রীতি ও সর্বজনীন মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়।
‎
‎সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম। মাদকের ভয়াবহ রূপ ও এর সামাজিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তিনি বলেন, “মাদক কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি পুরো সমাজ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিরাট হুমকি। শুধু আইন প্রয়োগ করে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়; এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমসহ সর্বস্তরের জনগণের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।”
‎
‎সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে সীমান্ত এলাকা এবং বিভিন্ন প্রবেশপথে কঠোর নজরদারি বাড়াতে হবে। একই সাথে যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বক্তারা জেলা পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
‎
‎সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার পক্ষে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
‎
‎

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে হবে: চট্টগ্রামে জেলা পুলিশের সুধী সমাবেশে বক্তারা

আপডেট সময় : ০২:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬