ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এএসপির বাড়িতে ডাকাতি: অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় : ০২:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 29

তৈয়ব চৌধুরী

চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মতিন উল্লাহর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই আন্তজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রহিম, মোঃ জামাল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন মিলন এবং মোঃ হানিফ। তাদের কাছ থেকে ১টি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ২টি বড় ছোড়া, ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক এবং লুণ্ঠিত সিসিটিভি সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রহিমের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ১০টি এবং জামালের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত ১০ অক্টোবর দিবাগত রাতে মিরসরাইয়ের মধ্যম ওয়াহেদপুর এলাকায় ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল এএসপি মতিন উল্লাহর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে এবং বাড়ির মালিককে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারি তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপরাধের প্রমাণ নষ্ট করতে তারা বাড়ির সিসিটিভি ক্যামেরার মনিটর, ডিভিআর ও সিপিইউ উপড়ে নিয়ে যায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা স্বীকার করেছে যে, ওই পুলিশ কর্মকর্তা অবসরে যাওয়ার পর পেনশনের মোটা অঙ্কের টাকা বাড়িতে রেখেছেন—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা এই ডাকাতির পরিকল্পনা করেছিল।

এই চক্রটি কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির সাথে জড়িত। ঘটনার সাথে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এএসপির বাড়িতে ডাকাতি: অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০২:২৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬