ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে তল্লাশি, ৪ মাদক পাচারকরী গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৯:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
  • 309

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

সখীপুর-ঢাকা সড়কে যাত্রীবাহী বাসে মাদক পাচারের খবরে তল্লাশি চালিয়ে চার মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টায় সখীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের দুলাল হোসেন (৩৮), এরশাদ মিয়া (২৮), সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের মোশাররফ হোসেন (১৮) এবং বেলতলী গ্রামের আনোয়ার হোসেন (২৫)। এ সময় (টাঙ্গাইল-জ ১১-০০৬৭) যাত্রীবাহী বাসটিকেও আটক করেছে পুলিশ।
সখীপুর থানা পুলিশ জানায়, ঢাকা-সখীপুর সড়কে বড় ধরনের একটি মাদকের চালান পাচার হচ্ছে এমন খবরে ওই বাসটিতে তল্লাশি চালিয়ে বস্তায় ভর্তি ২৫ লিটার চোলাইমদ পাওয়া যায়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার মাদক পাচরকারীকে পুলিশ গ্রেপ্তার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেপ্তরকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

যাত্রীবাহী বাসে তল্লাশি, ৪ মাদক পাচারকরী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫