ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরকে শোকজ

  • আপডেট সময় : ১০:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 229

স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়। শোকজের চিঠি পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন কয়ছর আহমেদ। তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত ২০শে অক্টোবর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। পরদিন তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়।
এর আগে গত ৮ই সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরকে শোকজ

আপডেট সময় : ১০:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪