ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের বদলি আদেশ

  • আপডেট সময় : ০৬:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • 417

রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের বদলি আদেশ
নিজস্ব প্রতিবেদক।।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
খাগড়াছড়ির ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে রংপুরে ও রংপুরের ডিসি মো. রাহাত আনোয়ারকে সিলেটে বদলি করা হয়েছে।
এছাড়া ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রাশেদুল ইসলামকে খাগড়াছড়ি, পরিবেশ অধিদফতরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেনকে শেরপুর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের একান্ত সচিব সুভাষচন্দ্র বিশ্বাসকে নরসিংদীর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নরসিংদীর ডিসি আবু হেনা মোর্শেদ জামানকে পরিবেশ অধিদফতরের পরিচালক (যুগ্ম-সচিব) ও সিলেটের ডিসি মো. জয়নাল আবেদীনকে স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) নিয়োগ পেয়েছেন।
অপরদিকে শেরপুরের জেলা প্রশাসক এফ এম পারভেজ রহিমকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক হয়েছেন।
সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।
ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের বদলি আদেশ

আপডেট সময় : ০৬:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭