ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখকে নতুন এক্সম্যান রূপে দেখতে চান বিদায়ী এক্সম্যান(ভিডিও)

  • আপডেট সময় : ১১:৪৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • 352

বিনোদন ডেস্ক:: হলিউডের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিনেমার নাম এক্সম্যান সিরিজ। তবে আসছে ৩ মার্চ মুক্তি পাচ্ছে হিউ জ্যাকম্যান অভিনীত সিনেমা ‘লোগান’। এর মধ্যদিয়ে হিউয়ের উলভারিন বা এক্স-ম্যান সফর শেষ হচ্ছে। ১৭ বছর ধরে এ ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

তবে হিউ জ্যাকম্যানের পর এই চরিত্রে কে আসবেন সেটা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। এনডিটিভি,বলিউড লাইফ, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বেশকিছু গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। উলভারিন চরিত্রে শাহরুখ আসতে পারেন বলে।

ভারতীয় সাংবাদিক রাজীব মাসান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে হিউ জ্যাকম্যান বলেন, ‘আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আশা করছি, অন্য কেউ চরিত্রটিতে অভিনয় করবেন। শাহরুখ খানও এতে অভিনয় করতে পারেন।’

জ্যাকম্যান আরো বলেন, কমিক বইয়ের একটি সুবিধা হলো এতে অনেক মানুষ একই চরিত্রে অভিনয় করতে পারেন। এর আরো ছয়টি গল্প রয়েছে। যা নিয়ে সিনেমা বানানো সম্ভব। আমার অনুভূতি ভালো হোক আমি এটাই চাই। কিন্তু আমার চেয়ে অনেক ভালো হোক তা নয়। একটু ভালো হলে সমস্যা নেই।

উল্লেখ্য, শাহরুখের সঙ্গে এক্সম্যান হিরো জ্যাকম্যানের সম্পর্কটা বেশ ভাল। ২০১১ সালে ভারতে আসেন হিউ। তখন শাহরুখ খান তার আতিথেয়তার দায়িত্ব পালন করেছিলেন। এমনকি তারা এক অনুষ্ঠানে একসঙ্গে ডান্সও করেন।

https://youtu.be/OVzngsVQ0Ss

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

শাহরুখকে নতুন এক্সম্যান রূপে দেখতে চান বিদায়ী এক্সম্যান(ভিডিও)

আপডেট সময় : ১১:৪৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭