ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের সুরক্ষায় আত্মরক্ষামূলক প্রশিক্ষণের বিকল্প নেই: সাঈদ আল নোমান

  • আপডেট সময় : ০১:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 53

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ও শিশুদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ অত্যন্ত জরুরি। আর এক্ষেত্রে জুডো-কারাতের মতো আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রতিটি শিশুর জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের ব্যবস্থাপনায় কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে ‘কিউ ও ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নগরীর শিশু একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সনদ ও বেল্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, আমাদের শিশুদের শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় আবদ্ধ রাখলে চলবে না। তাদের সৎ, সাহসী ও যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার মতো যোগ্য করে গড়ে তুলতে হবে। কারাতে কেবল একটি খেলা বা যুদ্ধকৌশল নয়, এটি শিশুদের মাঝে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ শেখায়।” তিনি শিশু একাডেমির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশিক্ষণার্থীদের সাফল্য কামনা করেন।

চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক এম ফরিদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ আহমেদ শাহীন আলরাজী বলেন, বর্তমান সমাজে শিশুদের সুরক্ষায় এ ধরনের শারীরিক কসরত ও আত্মরক্ষা কৌশলের চর্চা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়া উচিত।

সভাপতির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ চট্টগ্রামের শিশুদের কল্যাণে ও মেধা বিকাশে শিশু একাডেমির নানা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও এই কারাতে প্রশিক্ষণ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি সাঈদ আল নোমান কঠোর প্রশিক্ষণ শেষ করা কৃতি শিশু ও কিশোর কারাতেকাদের হাতে বহুল প্রতীক্ষিত ‘কিউ’ এবং মর্যাদাপূর্ণ ‘ব্ল্যাক বেল্ট’ সার্টিফিকেট তুলে দেন। এ সময় উপস্থিত অভিভাবকেরা করতালি দিয়ে খুদে ক্রীড়াবিদদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

শিশুদের সুরক্ষায় আত্মরক্ষামূলক প্রশিক্ষণের বিকল্প নেই: সাঈদ আল নোমান

আপডেট সময় : ০১:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬