চট্টগ্রাম ১০ আসনের মানবিক সংসদ সদস্য সাঈদ আল নোমানের দিক-নির্দেশনায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নেমেছে ছাত্রদল।
৩ জুলাই, চট্টগ্রাম পলিটেকনিক মোড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল মধ্যদিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নেমেছে ছাত্রদল। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশের নেতৃত্বে এই প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সন্ত্রাসী এবং এনসিপির দুষ্কৃতী বট বাহিনীর সংমিশ্রণে বর্তমান সরকারের বিরুদ্ধে নানামুখী মিথ্যা অপবাদ, অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও বদনাম ছড়ানো হচ্ছে। সেই সাথে একটি মহল স্বৈরাচারী আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে।
এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে এবং এলাকাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার প্রত্যয়ে মুখরিত হয়ে ওঠে পলিটেকনিক মোড় এলাকা। মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।












