নিজস্ব প্রতিবেদক
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বাদ আছর চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এক বিশাল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পৃষ্ঠপোষকতায় স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য সাঈদ আল নোমান দূরদূরান্ত থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের সাথে সংহতি প্রকাশ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের আত্মার শান্তি ও মাগফিরাত প্রার্থনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর কল্যাণ কামনাসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন এবং আহম্মেদুল আলম চৌধুরী রাসেল। এছাড়াও সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, খোরশেদুল আলম, কামরুল ইসলাম, অ্যাডভোকেট মাঈনুদ্দিন, খোরশেদুর রহমান ও জসিম উদ্দিন জিয়াসহ চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক জ্যেষ্ঠ নেতাকর্মী ও সাধারণ সর্মথক উপস্থিত ছিলেন।













