ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের সেবায় ২৬,০০০ প্যারামেডিক ও ৪,৪০০ চিকিৎসক

  • আপডেট সময় : ০৮:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • 353

1226
পবিত্র স্থানগুলো ও মক্কার সবগুলো স্বাস্থ্যসেবা কেন্দ্র সৌদি আরবে এখন পর্যন্ত পৌঁছনো ১২ লাখ হজযাত্রীকে স্বাস্থসেবা দিতে প্রস্তুত রয়েছে। ২৬ হাজার প্যারামেডিক (বিশেষত, জরুরি চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক) ও ৪ হাজার ৪০০ পুরুষ ও নারী চিকিৎসক এবং ১৫ হাজার টেকনিশিয়ান অভ্যন্তরীণ হজযাত্রী ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া বিপুল সংখ্যক হজযাত্রীদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন। গত বৃহস্পতিবার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ এক সংবাদ-সম্মেলনে এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। তিনি বলেছেন, এরই মধ্যে ১২,০০০ ওপেন হার্ট সার্জারি, ২০৩টি হার্ট ক্যাথেটেরিজেশন অপারেশন ও ৯০০টি কিডনি ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। তিনি জানান, ইনফ্লুয়েঞ্জার দেড় লাখ ডোজ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ডোজ সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য, বাকিটা বিদেশী হজযাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে। ২২ হাজার স্বাস্থ্য সেবাকর্মীকে প্রতিষেধক দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মক্কার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় আহতের সংখ্যা এখন ৪০২ জনে উন্নীত হয়েছে। ওই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৮৪ জনকে। ১৩ জনকে নিবিড় পরিচর্যা বিভাগে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে, ৭৪ জনকে রোগীদের সাধারণ সেবা বিভাগে এবং ৩১ জন ছোটখাটো আঘাতের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। খালেদ আল-ফালিহ আরও জানিয়েছেন, ক্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিবহনের জন্য ১৮০টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ১০০টি ছোট এবং ৮০টি অ্যাম্বুলেন্সে সব ধরনের ব্যবস্থা রয়েছে।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

হজযাত্রীদের সেবায় ২৬,০০০ প্যারামেডিক ও ৪,৪০০ চিকিৎসক

আপডেট সময় : ০৮:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫