ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের ছাদে গাঁজা চাষ, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : ০৮:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
  • 292

1161

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয় তলার ওপরের ছাদ থেকে একটি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। গাছটি পরিচর্যা করার সময় হাসপাতালের দুই লিফট ম্যানকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া দুই লিফটম্যান হলেন, জয়পুরহাটের রাজন শেখ (২২) ও বরিশালের অমিত কাওসার (২৩)।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে অভিযান চালিয়ে গাঁজার গাছ জব্দ ও পরিচর্যারত অবস্থায় ওই দুই লিফটম্যানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস বলেন, হাসপাতালের ছাদ থেকে গাঁজার গাছসহ গ্রেপ্তার হওয়া ওই দুই লিফটম্যান আমাদের নিয়মিত কোন কর্মচারি নয়। গণপূর্ত বিভাগ এ হাসপাতালে লিফট সরবরাহ করেছে। তারা যে প্রতিষ্ঠানের মাধ্যমে লিফটগুলি সংগ্রহ করেছেন ওই দুই ব্যাক্তি সেই কোম্পানির হয়ে এক বছর মেয়াদকালের জন্য কাজ করছেন।

নাসিমন ভবনে যুবদলের শোডাউন: ‘বিলুপ্ত’ কমিটি ফিরতেই চট্টগ্রামে নতুন প্রাণ

হাসপাতালের ছাদে গাঁজা চাষ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫