ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬ রেলস্টেশনে তালা ঝুলছে মাধবপুরে

  • আপডেট সময় : ০৭:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭
  • 603

৬ রেলস্টেশনে
তালা ঝুলছে মাধবপুরে

মোঃ দেলোয়ার হোসেন, হবিগন্জ, মাধবপুর থেকে।।
সিলেট-আখাওরা রেল সংযোগের মাধবপুর থানার ৬টি শ্টেষণের এখন বেহাল দশা । রেলস্টেশনগুলোকে তালাবদ্ধ করে রাখা হয়েছে অনেক দিন থেকেই । রেলস্টেশনগুলো_ ইটাখোলা, তেলিয়াপাড়া, কাসিম নগর, ছাতিয়াইন, সুতাং ও শাহপুর। এর মাঝে ইটাখোলা, তেলিয়াপাড়া, কাসিম নগর এই তিনটি স্টেশনে কিছু কিছু লোকাল ট্রেন যাত্রাবিরতি করে। কিন্তু এই স্টেশনগুলোতে স্টেশনমাস্টার না থাকায় অনেকাংশ যাত্রী বিনা টিকিটেই ট্রেন ভ্রমণ করছেন সুযোগ পাচ্ছেন। এ ছাড়া স্টেশনগুলো বন্ধ ও পরিত্যক্ত হয়ে থাকার কারনে দিন দিন অপরাধীদের আস্তানায় পরিণত হচ্ছে । যানা গেছে যে, কাসিম নগর রেলস্টেশনের টিকিট মাস্টার নুরুল ইসলাম সাত বছর আগে মারা যাওয়ার পর থেকে এপর্যন্ত স্টেশনে কোনো নতুন কাউকে পদায়ন করা হয়নি। আর এ কারণেই ঝুলছে তালা রেলস্টেশনের কার্যালয়ে। স্টেশনের দোকানদার জানান, পার্শ্ববর্তী ১৫-২০টি গ্রাম থেকে আখাউড়া-সিলেট রুটে প্রায় প্রতিদিন চারটি লোকাল ট্রেনে দু-তিনশ’ যাত্রী ওঠানামা করে। এ স্টেশন তালাবদ্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে বিনা টিকিটেই ভ্রমণ করছেন। একই অবস্থা তেলিয়াপাড়া, শাহপুর ও ইটাখোলা রেলস্টেশনের। ওদিকে তেলিয়াপাড়া রেলস্টেশনের একি অবস্থা। তেলিয়াপাড়া রেলস্টেশনের টিকিট মাস্টার জনাব আবদুল হাই মারা যাওয়ার পর এখানে নতুন করে কোনো লোক দেওয়া হয়নি। এ স্টেশনের অনেক সরকারি সম্পদ ইতিমধ্যে চুরি হয়ে গেছে। জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, মাধবপুরের রেলস্টেশনগুলোর সংস্কার ও লোকবল নিয়োগ প্রয়োজন। এ বিষয়ে সংসদে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। রেলমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে।

মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে: চট্টগ্রামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাঈদ আল নোমান

৬ রেলস্টেশনে তালা ঝুলছে মাধবপুরে

আপডেট সময় : ০৭:১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭