ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মৎস্যসম্পদ ও জলাশয় রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

  • আপডেট সময় : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 18

নিজস্ব প্রতিবেদক :

‎দেশের মৎস্যসম্পদ ও প্রাকৃতিক জলাশয় সুরক্ষায় কেবল মৎস্যজীবীদের ওপর নির্ভর না করে দেশের সকল স্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আজ রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আহ্বান জানান।

‎‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, “মাছ আমাদের জাতীয় পুষ্টি ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। নদী-নালা ও প্রাকৃতিক জলাশয়গুলো দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে না পারলে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই পরিবেশ ও জলাশয় রক্ষায় সাধারণ জনগণকে সচেতন ও সক্রিয় হতে হবে।”

‎সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। কারেন্ট জাল বা চায়না দুয়ারীর মতো ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

‎সভায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রগুলো সুরক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন। আলোচনা সভা শেষে মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নাসিমন ভবনে যুবদলের শোডাউন: ‘বিলুপ্ত’ কমিটি ফিরতেই চট্টগ্রামে নতুন প্রাণ

চট্টগ্রামে মৎস্যসম্পদ ও জলাশয় রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

আপডেট সময় : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬