ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভার্চুয়াল গ্রুপে সক্রিয় থেকে মাঠে নাশকতার চেষ্টা, চট্টগ্রামে যুবলীগের ২ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 3

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীতে টানা ১০ ঘণ্টার এক বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় খণ্ড খণ্ড ঝটিকা মিছিলের ছক কষা এবং উসকানিমূলক প্রচারণার অভিযোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর পৃথক দুটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির বাসিন্দা সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)। বর্তমানে সজল কান্তি দাশ পাঁচলাইশ থানার সানন্দা আবাসিক এলাকায় এবং আদিব খুলশী থানার রূপসী হাউজিং এলাকায় আত্মগোপনে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর, এই কর্মীরা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। পরবর্তীতে তারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে বিভিন্ন গোপন গ্রুপ খুলে সাংগঠনিক তৎপরতা সচল রাখে। ওইসব ভার্চুয়াল গ্রুপে সক্রিয় থেকে তারা উসকানিমূলক বার্তা ছড়ানো এবং হঠাৎ আকস্মিক ঝটিকা মিছিল বের করার মতো রাষ্ট্রবিরোধী নাশকতার পরিকল্পনা করছিল।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিট তাদের ওপর বিশেষ নজরদারি রাখছিল। অবশেষে তাদের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে অবস্থান নিশ্চিত করা হয়। এরপর পাঁচলাইশ ও খুলশী থানা এলাকায় টানা ১০ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ কোনো সংগঠনের উসকানিমূলক তৎপরতা রুখতে সাইবার নজরদারি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত দুই যুবলীগ কর্মীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

চিকিৎসাধীন যুবদল নেতার পাশে কেন্দ্রীয় সভাপতি মুন্নাসহ চট্টগ্রামের শীর্ষ নেতৃবৃন্দ

ভার্চুয়াল গ্রুপে সক্রিয় থেকে মাঠে নাশকতার চেষ্টা, চট্টগ্রামে যুবলীগের ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬