ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা, জানালার কাচ ভাঙচুর

  • আপডেট সময় : ০৮:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • 20

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। একদল বিক্ষোভকারী তাঁর বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং জানালার কাচ ভাঙচুর করে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত জাপা চেয়ারম্যানের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জি এম কাদের বাসভবনের ভেতরেই অবস্থান করছিলেন। হঠাৎ ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানার নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল ওই সড়কের সামনে জড়ো হয়। তারা জাপা চেয়ারম্যানকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে এবং আকস্মিকভাবে বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ভবনের জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে গিয়ে পড়ে। অবশ্য প্রধান ফটক তালাবদ্ধ থাকায় বিক্ষোভকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।

হামলার পর জাপা চেয়ারম্যানের কার্যালয় থেকে যোগাযোগ করা হলে উত্তরা পশ্চিম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য হামলার সত্যতা নিশ্চিত করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই ধরণের হামলা অত্যন্ত দুঃখজনক। দলের পক্ষ থেকে খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও পরবর্তী করণীয় জানানো হবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা, জানালার কাচ ভাঙচুর

আপডেট সময় : ০৮:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬