নিউজ ডেক্স
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল ১৮ অক্টোবর প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রীকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। মূলত একটি মহল বিভ্রান্তি ছড়াতে এই কাল্পনিক তথ্য প্রচার করছে।
গত ১৭ অক্টোবর গেন্ডারিয়ায় একটি মাদকবিরোধী কর্মসূচিতে আত্মরক্ষার্থে প্রতিমন্ত্রীর লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যার জেরে রোববার থেকে পদত্যাগের গুঞ্জন শুরু হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী আগেই অবস্থান স্পষ্ট করেছেন এবং অস্ত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের খবর ছড়ানো সাংবাদিকতার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
ইশরাক হোসেন নিজেও এই গুজব উড়িয়ে দিয়েছেন। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশকারী গণমাধ্যমকে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পদত্যাগের খবর অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা
জনপ্রিয় সংবাদ













