ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কামরুল হোছাইন কুতুবী, শারদীয় মণ্ডপ পরিদর্শন

  • আপডেট সময় : ০৭:৪৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • 24

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হোছাইন কুতুবী। তিনি দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্দেশ্যে কামরুল হোছাইন কুতুবী বলেন, “যেকোনো দুর্যোগে কুতুবদিয়াবাসীর পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মণ্ডপগুলো পরিদর্শন করেছেন এই যুবনেতা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুতুবদিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দাসকে সাথে নিয়ে তিনি উপজেলার ৬টি ইউনিয়নের প্রধান পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে কামরুল হোছাইন কুতুবী উত্তর ধূরুংয়ের প্রদীপ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ ধূরুংয়ের প্রদীপ পাড়া ভবানী মহাজনের দুর্গা মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও বৃন্দাবন মহাজনের দুর্গা মন্দির সফর করেন। এছাড়াও তিনি লেমশীখালী সার্বজনীন দুর্গা মন্দির, কৈয়ারবিল সার্বজনীন হরিমন্দির, বড়ঘোপ বাজারের কুতুবদিয়া কেন্দ্রীয় কালী মন্দির এবং আলী আকবর ডেইলের রাধাকৃষ্ণ নন্দধাম মন্দিরসহ বিভিন্ন মণ্ডপের আইনশৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশের খোঁজ নেন।

মণ্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ কামরুল হোছাইন কুতুবীর এই আন্তরিক আগমন ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে, সংকটে সাধারণ মানুষের পাশে থাকা এবং ধর্মীয় উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে ছুটে যাওয়ার এই উদ্যোগ কুতুবদিয়ায় তার সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত ও প্রশংসিত করে তুলছে।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কামরুল হোছাইন কুতুবী, শারদীয় মণ্ডপ পরিদর্শন

আপডেট সময় : ০৭:৪৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬