ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী ফ্যাসিবাদের আর ঠাঁই নেই, মানুষের অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য’

  • আপডেট সময় : ০৩:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 77

হালিশহরে সংসদ সদস্য সাঈদ আল নোমানের নেতৃত্বে বিক্ষোভ

‎
‎ইকবাল উদ্দিন ভুঁইয়া
‎
‎দেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না এবং দেশের জনগণ তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সাঈদ আল নোমান ।
‎
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎বিশাল এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে সাঈদ আল নোমান বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাদের বিগত দিনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, জনগণের বিশাল জনসমর্থন ও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের মানুষের রায়ে আজ বিএনপি সংসদে সরকার গঠন করেছে। তাই আমাদের এখনকার প্রধান লড়াই হচ্ছে দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। নেতাকর্মীদের উদ্দেশে তিনি দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এস কে খোদা তোতন। তিনি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামের মাটি সাঈদ আল নোমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও যেকোনো চক্রান্ত রুখে দিতে তৃণমূল প্রস্তুত।
‎
‎বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আহামেদুল আলম চৌধুরী রাসেল।
‎
বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের হাতকে শক্তিশালী করতে হালিশহর, পাহাড়তলী ও ডবলমুরিংয়ের সর্বস্তরের নেতাকর্মী রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।
‎
‎হালিশহর নয়াবাজার মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে হালিশহর, পাহাড়তলী, খুলশী ও ডবলমুরিং থানা এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে যোগ দেন।
‎
কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল থেকেই নয়াবাজার ও সাগরিকা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সমাবেশ শেষ হওয়া পর্যন্ত পুরো এলাকায় ব্যাপক রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
‎
‎

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

আওয়ামী ফ্যাসিবাদের আর ঠাঁই নেই, মানুষের অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য’

আপডেট সময় : ০৩:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬