ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও স্বার্থ রক্ষায় বিশেষ সুরক্ষার আশ্বাস

  • আপডেট সময় : ০৭:০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • 44

তানজানিয়ায় আইপিইউ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ-ইউএই হাই-ভোল্টেজ বৈঠক; প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ সাঈদ আল নোমানের

আন্তর্জাতিক প্রতিবেদক

তানজানিয়ার আরুশায় চলমান ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অধিবেশনের মঞ্চে বড় ধরনের কূটনৈতিক সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি শ্রমবাজারের সুরক্ষায় দ্বিপাক্ষিক এক হাই-ভোল্টেজ বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ইউএই-এর ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের (এফএনসি) প্রতিনিধিদলের প্রধান এবং দেশটির প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও পররাষ্ট্রবিষয়ক কমিটির শক্তিশালী চেয়ারম্যান ড. আলী রশিদ আল নুয়াইমি-এর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ও সংসদ সদস্য সাঈদ আল নোমান ।

বৈঠকে বাংলাদেশের অন্যতম প্রধান রেমিট্যান্স যোদ্ধা—আমিরাত প্রবাসীদের স্বার্থরক্ষা, ভিসা জটিলতা নিরসন এবং নতুন কর্মসংস্থান তৈরির বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়। একই সাথে বাংলাদেশে আমিরাতের বড় বিনিয়োগ আকর্ষণে দুই দেশের সংসদীয় কূটনীতি জোরদারের ওপর জোর দেওয়া হয়।

বৈঠক শেষে আরুশা থেকে টেলিফোনে গণমাধ্যমকে সামগ্রিক আলোচনার অগ্রগতি নিয়ে সাঈদ আল নোমান এমপি অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাত আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সেখানে অবস্থানরত লাখো বাংলাদেশি প্রবাসীর মেধা ও শ্রম দুই দেশের উন্নয়নকেই সমৃদ্ধ করছে। বৈঠকে আমরা আমিরাতে বাংলাদেশিদের কাজের পরিধি আরও বাড়ানো এবং আমাদের নাগরিকদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে দেশটির সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের সাথে অত্যন্ত খোলামেলা আলোচনা করেছি। বিশেষ করে, প্রবাসীদের যেকোনো আকস্মিক সংকট বা সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি বিশেষ ও ডেডিকেটেড সেল বা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি আমিরাত পক্ষকে অনুরোধ জানিয়েছি। ড. আলী রশিদ আমাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

তরুণ এই সংসদ সদস্য আরও যোগ করেন, সম্পর্কের এই নতুন যুগে আমরা কেবল শ্রমবাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে আমিরাতের বড় আকারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ টানতে কাজ করছি। সংসদীয় কূটনীতির এই সফল ডায়ালগ আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৈঠকে ইউএই-এর প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ড. আলী রশিদ আল নুয়াইমি বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে এবারের আইপিইউ অধিবেশনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সংসদীয় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এই ফোরামে ইউএই-এর প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক নীতিনির্ধারকের সাথে বাংলাদেশের এই বৈঠক অত্যন্ত সময়োপযোগী। এর ফলে আমিরাতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচনের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহে আরও ইতিবাচক গতি আসবে।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও স্বার্থ রক্ষায় বিশেষ সুরক্ষার আশ্বাস

আপডেট সময় : ০৭:০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬