ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এডিস মুক্ত চট্টগ্রাম গড়তে হবে: ঘরে ঘরে এমপি সাঈদ আল নোমান

  • আপডেট সময় : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 150
নিজস্ব প্রতিবেদক : 
নগরীতে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সাধারণ মানুষকে সচেতন করতে এবার নিজেই রাজপথে নেমেছেন চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান।
 গতানুগতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে আজ বিকেল ৪টা থেকে তিনি নির্বাচনী এলাকার ডবলমুরিং, পাহাড়তলী ও খুলশী থানার বিভিন্ন ওয়ার্ডের অলিগলি, বাজার এবং সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় সংসদ সদস্যের সাথে স্থানীয় প্রবীণ সমাজসেবক, চিকিৎসক, দলীয় নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
বিকেলে পাহাড়তলী বাজার এলাকায় লিফলেট বিতরণকালে এক পথসভায় সংসদ সদস্য সাঈদ আল নোমান   বলেন, “ডেঙ্গু কেবল কোনো সরকারি সংস্থা বা সিটি কর্পোরেশনের একার পক্ষে দূর করা সম্ভব নয়। এটি আমাদের প্রত্যেকের বাঁচা-মরার লড়াই। ঘরের কোণে বা ছাদের টবে পানি জমিয়ে রেখে আমরা নিজেদের অজান্তেই এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করছি।” তিনি প্রতিটি পরিবারকে সপ্তাহে অন্তত একদিন নিজেদের বাড়ি ও চারপাশ পরিষ্কার করার আহ্বান জানান।
গণসংযোগকালে এমপি সাঈদ আল নোমানকে একদম ঘরের দরজায় দেখে চমকে যান খুলশী এলাকার বাসিন্দা গৃহিণী রহিমা বেগম। তিনি বলেন, “ভোটের পর সাধারণত বড় নেতাদের এভাবে ঘরের দুয়ারে এসে খোঁজ নিতে দেখা যায় না। এমপি সাহেব নিজে এসে ডেঙ্গু নিয়ে সচেতন করে গেছেন এবং লিফলেট দিয়েছেন। এটা আমাদের খুবই ভালো লেগে।
Oplus_25165824
খুলশী ও পাহাড়তলী এলাকার বিভিন্ন ব্যবসায়ী এবং পথচারীদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্যের এই সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগ জনমনে স্বস্তি ও সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মসূচি শেষে সাঈদ আল নোমান  জানান, লিফলেট বিতরণের পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে মশা নিধন স্প্রে এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সমাজসেবকদের সাথে নিয়ে একটি বিশেষ তদারকি সেল গঠন করেছেন। ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়তে এই সামাজিক আন্দোলন চলমান থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

এডিস মুক্ত চট্টগ্রাম গড়তে হবে: ঘরে ঘরে এমপি সাঈদ আল নোমান

আপডেট সময় : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬