ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ধরা পড়ল সাতকানিয়ার তাহসান হত্যা মামলার আসামি মহিউদ্দিন

  • আপডেট সময় : ০৪:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 23

তৈয়ব চৌধুরী , চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ার আলোচিত তাহসান হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মহিউদ্দিনকে (৩০) ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে এলিট ফোর্স এসআরবি। গত ১৪ অক্টোবর (বুধবার) সকালে এসআরবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১০, ঢাকা-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

গ্রেফতারকৃত মহিউদ্দিন সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা এলাকার আব্দুল মোনাফের ছেলে।

এসআরবি সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার (মামলা নং-১০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) এজাহারনামীয় আসামি মহিউদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, আসামি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আত্মগোপন করে আছেন।

এই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন এলাকায় যৌথ চিরুনি অভিযান চালায় এসআরবির দুটি দল। অভিযানে সন্দেহভাজন হিসেবে মহিউদ্দিনকে ঘেরাও করে গ্রেফতার করতে সক্ষম হন আভিযানিক দলের সদস্যরা।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তাহসান হত্যাকাণ্ডের পর থেকেই এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। মহিউদ্দিনকে গ্রেফতারের মধ্য দিয়ে এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বড় অগ্রগতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাঁকে ইতিমধ্যেই ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৫০০ কোটি টাকার ঐতিহাসিক স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

ঢাকায় ধরা পড়ল সাতকানিয়ার তাহসান হত্যা মামলার আসামি মহিউদ্দিন

আপডেট সময় : ০৪:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬